ফরিদপুরে “ফ্যামিলি কার্ড” ও “বিধবা ভাতা কার্ড” করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক বিধবা নারীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে। প্রতিবেদনগুলোতে বলা হয়, ভুক্তভোগী নারী ফরিদপুর পৌর এলাকার বাসিন্দা। প্রায় ১০ বছর আগে তার স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি অন্যের বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করছিলেন। সরকারি সহায়তা পাওয়ার আশায় তিনি পরিচিত এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। অভিযুক্ত ব্যক্তি তাকে “ফ্যামিলি কার্ড” ও “বিধবা ভাতা কার্ড” করে দেওয়ার আশ্বাস দেন। এরপর গত ২ এপ্রিল উপজেলা পরিষদে নেওয়ার কথা বলে তাকে রিকশায় তোলা হয়। কিন্তু অভিযোগ অনুযায়ী, কৌশলে শহরের গোয়ালচামট এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে গিয়ে আটকে রেখে তাকে ধর্ষণ করা হয়। পরে অসুস্থ অবস্থায় ওই নারী চিকিৎসা নেন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে কয়েকদিন চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে তিনি ফরিদপুর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। অভিযুক্ত ব্যক্তি অভিযোগ অস্বীকার করলেও পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার কথা জানায়। পরে র্যাব-১০ রাজধানী ঢাকা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত সুজন শেখকে গ্রেফতার করেছে বলেও বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। Like this:Like Loading… Related Post navigation যে দেশে রিকশাওয়ালারাও নিরাপদ নয়, সেই দেশের ভবিষ্যৎ কোথায়?