অদৃশ্য পরিশ্রম সে একজন ছেলে। দিনরাত পরিশ্রম করে। নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করে। তার লক্ষ্য শুধু একটাই—পরিবারকে সুরক্ষা ও স্বাচ্ছন্দ্য দেওয়া। কিন্তু তার যত্ন আর কষ্টের কোনো মূল্য কেউ দেয় না। যাদের জন্য সে এত ক্লান্ত, যাদের জন্য সে রাত জেগে, দিন ভর পরিশ্রম করে—তারা ভুল বুঝে কথা বলে, মেজাজ গরম দেখায়, টাকা দিতে দেরি হলে চাপ তৈরি করে। সে অবচেতন মনে ভাবতে থাকে—এত পরিশ্রম, এত ব্যস্ততা, এত ক্লান্তি, অথচ তারা কি কখনো ভেবে দেখবে এটা তার জন্যই হচ্ছে? সে একজন পুরুষ, সে একজন মানুষ, সে একজন প্রবাসী। তার পরিশ্রমে ক্ষতবিক্ষত দেহ, তার অদৃশ্য যন্ত্রণার কথা কেউ দেখে না। তবু সে থামে না। কারণ সে জানে, এটাই তার দায়িত্ব। তার ব্যথা অদৃশ্য হলেও, সে তার পরিবারের জন্য লড়ে যায়। তবু মাঝে মাঝে সে কেবল চায়, কেউ বোঝুক—তার মনেও আছে কষ্ট, তারও আছে সীমা। Like this:Like Loading... Related Post navigation প্রবাসে এক নিঃস্ব হৃদয়ের গল্ তার নাম ছিল আবুল কাশেম।