তুমি চলে গেলে—একটিবার ফিরে তাকালে না,একটি শব্দও রেখে গেলে না আমার জন্য।নীরব বিদায়ের ভারেআমার আকাশটা সেদিন ভেঙে পড়েছিল ভিতরে ভিতরে। তবুও আমি ভেঙে পড়িনি পুরোপুরি,কারণ বিশ্বাস এখনো বুকের ভেতর নিঃশব্দে জ্বলে—তুমি একদিন ফিরবে। যে পথ দিয়ে তুমি হেঁটে গিয়েছিলে,সেই পথ আজও আমি চেয়ে থাকি।সন্ধ্যার রঙে, ভোরের কুয়াশায়,তারার নরম আলোয়—আমি খুঁজি তোমার পায়ের শব্দ। ভাবি, একদিন হঠাৎহাতে এক মুঠো ফুল নিয়ে তুমি দাঁড়াবে সামনে,ফুলের সুবাসে ভরে যাবে আমার দীর্ঘ প্রতীক্ষা।নরম কণ্ঠে বলবে—“আমাকে বুঝ না ভুল… সেই একটি বাক্যের জন্যকত রাত জেগে কাটিয়েছি আমি,কত স্বপ্ন ভেঙে আবার গড়েছিতোমার ফেরার আশায়। সময় আমাকে শিখিয়েছে একা থাকতে,কিন্তু তোমাকে ভুলতে শেখায়নি।বুকের ভেতর আজও অমলিনতোমার নামের এক টুকরো আলো। আমি আজও বেঁচে আছি—ভালোবাসা নেওয়ার সেই দিনের অপেক্ষায়,তোমার ফিরে আসার অপেক্ষায়,একটি স্পর্শের অপেক্ষায়,একটি ক্ষমার অপেক্ষায়। যদি কখনো ফিরেই আসো—দেখবে, আমি ঠিক সেখানেই আছি,যেখানে আমাকে রেখে গিয়েছিলে—অটুট বিশ্বাসে, নীরব ভালোবাসায়,আজও তোমার অপেক্ষায়। Like this:Like Loading... Related Post navigation এত ছোট্ট এ জীবন তুমি নায়িকা হলে আরও বেশি নাম করতে