দূর থেকে ভালোবাসা আমি ছিলাম গরিব ঘরের ছেলে, বাবা মাঠে ঘাম ঝরাতেন, ভ্যানের চাকায় ঘুরত আমাদের দিন, স্বপ্নগুলো হাঁটত খালি পায়ে। গ্রামের সেই মেয়েটাকে দেখলেই মনে হতো — শান্তি নামের ঠিকানাটা তার চোখেই লেখা, কথা বলিনি কখনো, শুধু নীরবে দাঁড়িয়ে থেকেছি তার বাড়ির সামনে… দূরত্বের দেয়ালে। ভালোবাসা কি সবসময় বলতে হয়? আমারটা তো চোখেই লেখা ছিল, কিন্তু সাহস হয়নি উচ্চারণে, কারণ আমি ছিলাম সাধারণ, আর সে ছিল আমার সাধ্যের বাইরে। হঠাৎ একদিন খবর এলো — তার জীবন কারো ঘরে বাঁধা পড়েছে, আমি শুধু দাঁড়িয়ে দেখেছি নিজের ভাঙা স্বপ্নের বিয়ে। আজও সে মাঝে মাঝে আসে গ্রামে, আমি দূর থেকেই তাকাই, পুরনো অনুভূতিগুলো চুপচাপ বৃষ্টি হয়ে নামে চোখে। ভাবি, আমার ভালোবাসা কি ভুল ছিল? না… ভুল ছিল না, ভুল ছিল শুধু পাওয়ার স্বপ্ন দেখা, যেখানে আমার ভাগ্যে লেখা ছিল দূর থেকে ভালোবাসা। 🌙💔 Like this:Like Loading... Related Post navigation নীরব এক অভিমান